শনিবার, ১৯ জুন, ২০২১

ভারমুক্ত

 তোমার দেওয়া মার্কসীটে শূন্য পাওয়ার ভার এখন
আর  কাঁধে রাখি না ,
নোনা  জলের  ঝাপসা চর ধুয়ে ফেলেছি এই আষাঢ়ের পূর্ন জলে ,
তার শববাহি যান চলে যাওয়ার পর  সেনিটাইস করা ফুল মালা আর সমস্ত উপহার 
সাদা কাপড়ে মুড়ে রেখেছি 
 প্রেমিক এর দ্বিতীয় ঠিকানায় পাঠাবো একদিন ,
বিষণ্ন অন্ধকারের নীচে তথাগত আলো রেখে গেছে ,আমার উদ্দেশ্যে 
তোমার দেওয়া মার্কসীটে শূন্য পাওয়ার ভার এখন
আর কাঁধে রাখি না  তাই ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন