ভুলগুলো ... মনে রেখো... পার্থ,
কত শোক ফেলে রেখে গেছ এভাবে আমায়
. . . . . . . . . . চিৎগণ্ডুষ... করোটি চাতালে আমি এখন একই থাকি প্রেমিকের বুকে ,
প্রসব করা মুহূর্ত ছেড়ে ডিঙি ভাসাই
অচেনা সাপের বিষে... আমি হলফ করে বলতে পারি তুমি হেরে গেছো এমন ভাসানে ,,
শ্রাবণ-দরজার ভাঙা চোখে
আজ কাল তোমার আকরিয়ামের মাছেদের সারি মৃত্যু নেমে আসে
. . . . . . . . . . পাশের বাড়ির নগ্ন শরীর দেখতে দেখতে তুমি ঘুমিয়ে পরো .....মনের সিঁড়ি বেয়ে তোমার নতুন পলাশের উত্তাপ তখন
শরীর কে জাগিয়ে তোলে,
এভাবেই তুমি কেবল পুরুষ হতে পেরেছ প্রতিবার ,।
ভুলগুলো মনে রেখো প্রতি বারের মতোই ....
মনে রেখো রং তুলি জেগে উঠে যখন শব্দরা ঘুমিয়ে থাকে .....
মনে রেখো অজয়ের জল , লাল মাটির ভিজে গন্ধ , আর সে কালো মেয়েটার মন্দবাসার গোপন বুনন থাকে ,
মনে রেখো সব মনে রেখো পার্থ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন