এ শহর চিনিয়েছে তোমার মত কাউকে
_____________ আমৃত্যু কোনো থামের মত
আমি দাঁড়িয়ে আছি ... আমার স্পর্ধায় তুমুল ক্ষত
দের মিছিল
তুমুল কান্না এ শহরের গাছের শিরায় শিরায়
_____________ গেঁথে বসা রক্তের মতো তোমার আমাকে ছুঁয়ে ফেলা সমস্ত পাপ মাখা অন্ধকার ..,,
আমায় অনুমতি দেয় এক মুখোশের আড়ালে রাখা খোদা ,আমার সুখেদের নিলামের ঘর থেকে সব সুখ ___________________ নিলাম করার।
সুতোবাঁধা পা টেনে তুমি সুইসাইড পয়েন্ট থেকে যে দিন আমায় ছুড়ে দিলে, বারুদপোড়া ঘ্রাণ তোমার সুখের জানলায় স্থায়ীভাবে আশ্রয় নিয়ে ছিল ।
অক্ষরবৃত্তে বাসা বাঁধে সমস্ত যোগবিয়োগ ছেঁড়া খাতায় ফিরে আসে বুক গড়িয়ে নেমে আসা ... রক্তছাপ...।
কোথাও যেতে হবে না আর তোমায় সে লগ্ন হীন মন্দ বাসার জন্যে ... সমুদ্রবেলায় নতুন পরিজাতে সাজিয়ে নিচ্ছ পলাশের রং এর নোনতা তোমার প্রিয় বৃষ্টি দিন ..।
ছাঁচের ভিতর অদৃশ্য হয় কালরাত্রি সেটা জানো নিশ্চই ... বাঁশের সাঁকোতেও লাগে ঘুন মনে রেখো ,
আসলে সব কিছু মনে রাখা জরুরী...
আসলে সব কিছু মনে রাখা হয় ......কখন কোথায় হিসেবের খাতা খুলে জের টুকু দেখে নিতে
হয় সে শুধু নিয়তি বলতে পারে ।
.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন