.
. তোমার গায়ের রঙ গাছের মতোই ভেবেছিলাম।
.. কিন্তু গাছেদের রঙ যে তোমার মতো নয়...। পায়ে হলুদ পাতা...
হাতে ক্ষীণ উল্কি...
গঙ্গার ধারে হেমন্তে বিছিয়ে রাখা আঙুলের নখ...
অরণ্যের গন্ধ...।
সূর্যাস্তের দিকে ছুটে যাওয়া যেকোনো ডাউন ট্রেনের মতো আমরাও বিজরিত অজানা অসুখের কারণ তুমিই ।
। প্রিয় নারীর শরীরে শুকনো ফুলের পাপড়ি...দেখতে ভালোবাসো তাই না ?
ছেদহীন ঘৃণার ভাষা ... যা প্রথম চুম্বনের চেয়েও নিষ্প্রভ...।
ছুটন্ত উল্কার গতি কমে আসছে দ্রুত... ,,
নুয়ে পড়া হাত ধরে আছে বর্ণহীন মৃদুতায় পলাশের রং।
বহুদূর থেকে দেখা নদীর পাড়
শবদাহের শেষে স্মৃতির ধোঁয়া হারিয়ে যাওয়া রুমালে... শ্মশানের ছায়াপথে... আমাদের মত করা যেন বাড়ি ফিরতে চায় আজ ।
অনন্ত প্রশ্নের অনুষঙ্গ খুঁজে নিচ্ছে. ওরা সবাই,
.. ছায়াসঙ্গীর জীর্ণ সংস্করণ এখন তোমার সব কাব্যে ভীষণ স্পষ্ট ...।
অভিযোগহীন পাতাগুলি গোঁজা আছে গাছের আঁশের নীচে,
... কুয়াশার বদলে. বিপ্র-ঋতুতে... চিত্রানুগ দেওয়ালে কান্নার মত কিছু একটা রাখা .।
বৃষ্টিতে ঢেকে যাচ্ছে আমার স্মৃতির শহর,
... শরীরী ভাষ্যে যে ঘটে যাওয়া অন্তর-মৃত্যুর কথা ছিল... তার ষোলোআনা বয়ান হারিয়ে যাওয়া মানুষের মতো...এক প্রাণী এখন আমি
.
বুড়োবিবির মাজারে এখন তুমিই গহরজান লাল ,
আর তোমার মাদি ঘোড়া এখন তোমার সঙ্গমে বিহ্বল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন