বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

আজ বাইশে শ্রাবণ

আজ বাইরে ভেতরে বাইশে শ্রাবন , গোপন কুঠুরিতে কবির পাণ্ডুলিপি থেকে শব্দ নিয়ে 
বরফ জমা শহরটার মানচিত্র আঁকি ,
তোমার চশমার কাঁচ জুড়ে জক্ষী দৃশ্য ,আর পূর্বপুরুষের অভিশাপ এর ছায়া ,
আজ বাইরে ভেতরে বাইশে শ্রাবন .......
রোদ পড়ে আসছে গভীর সন্দেহে। 
সরাইখানার দেওয়াল জুড়ে জাহাজডুবির গোপন ইতিহাস লিখেছো তুমি রোজ রোজ ।
আয়নার কাঁচ জুড়ে তোমার ঘষে যাওয়া আবছা ছবিতে জানলা রেখে জানান দিচ্ছ ভালই আছো ,
ভালো তো সবাই থাকে ......তবু কি ঘুমের ভেতর নিশ্চিত হতে পারে মানুষ তার ভালো থাকার পায়ের তলায় জমিটা কে নিয়ে !

রাতের পর রাত জাগা হলুদ পৃষ্ঠায় একঘেয়ে কবরের হারিয়ে যাওয়া ঠিকানা আর মাস্তুলে জ্বলে ওঠা হাজার বছরের পুরনো আলিঙ্গন বলে দেয় 
ভালো থাকা হয় না সেভাবে .....আসলে ভালো থাকার সাত সতেরো হিসেব করি ...অথচ যোগ বিয়োগের পর অবিরাম শ্বাসকষ্ট পাঁজরের হাড়ে জাফরান রঙের সংকেত লেখে শয়তানের ভেক ধ'রে।
আজ বাইরে ভেতরে আর আমাদের পিঠ জুড়ে শুধুই বাইশে শ্রাবণ ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন