সোমবার, ১৪ জুন, ২০২১

জন্ম দিন না জন্ম দাগ

 আবারও একটা জন্ম দিন যেখানে দাঁড়িয়ে বারংবার   জীবনকে বয়ামে রেখে আমি সামনে দাঁড়াই..., অথচ এ জীবনের একটাও . সংলাপ
রচনায়   আমি নেই কোথাও।
 আমি শুধু  পোস্টার থেকে লাফ মেরে... ঈগলের পায়ের নখে শিরা কেটে ফেলি এই দিনটায় ,
... কুরুক্ষেত্রের শেষ দৃশ্যে  হয়তো আরো কিছুদিন লাগবে ,
... খুব ছোট অ্যাসট্রের ভেতর নিজেকে ঢুকিয়ে আমি প্রতিটা যুদ্ধে মৃত দেহ পোড়ানো ছাই জড়ো করে রাখি ।
হাতছানি লুকিয়ে... আত্মঘাতী হওয়াই যেত এই দিনটায় ... কিন্তু দুপুরের রোদের মতো সেই মৃত্যুকে লোকায়তিক ইতিহাস বহন করত না... কূটভাবনার কোনো বিদ্যুতবাহী তার হয়ত মনে রাখত লতিয়ে ওঠা গাছ এর মত  ।
 নিজের নদীপ্রপাতকে সামনে থেকে না দেখে... অন্যের বাতাস... ডালপালা... জলঢাকা জাল... ফেলে যাওয়া আঁশবটি দেখলে... মাটিলাগা শিকড়ের কথাই মনে পড়ে শুধু জন্ম দিনে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন