অধিকার ভেঙে দুটো রুটি
...................... ইস্পাতের চাকায় অলৌকিকে জীবনের গান ..,,
শর্তহীন অসুখী বুলেট খোঁপার চুলে গুঁজে নিলাম
কানের পাশে সমুদ্রের ফেনার মতো অদূরে শব্দ দৃশ্য রাখা ,
....................................... পায়ে পায়ে মিলিয়ে যায় প্রেমিক মন
আধখোলা মোমচোখে তোমার যত্নের ওম আর
........................ দ্বিখন্ডিত তারা ভাসে আমার উত্তরের বারান্দায় ,
মাটির গভীরে শিকড়ের দাগ...মুছতে সময় লাগে হে মন
ডুবসাঁতার কাটি আর ভেসে বেড়াই বিহুর দলের সাথে ভিজতে তো হবেই .....
পাহাড় বেয়ে এক-একটি চুম্বন রেখে আসি পর জন্মের জন্য
কৈফিয়ত ফিরিয়ে দেয় আমার ফেলে আসা অবেলার গল্পেরা
জানলার পর্দা উড়ছে... সিলিং থেকে একখানা দড়ি... গায়ের নীল অন্ধকার শনিমন্দিরে গচ্ছিত রেখে বিকেল ভাঙার খেলায় তোমার মুখ মনে করার চেষ্টা করলাম .…....
I have finished my story sooooo
I'm Quite .........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন