বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

৯(লি)-এ লিপিচিত্রের নিঃসঙ্গতা

৯(লি)-এ লিপিচিত্রের নিঃসঙ্গতা
---------------------------------------------
আমরা ক্রমেই ক্লান্ত তারাগুলোর  মতো নিষ্প্রভ... নিঃসঙ্গ হ'য়ে পড়ছি...,
 যেন তুমি ধারণ করেছ ছত্রাকের উপহত শ্বাস...আর  আদি গঙ্গায় মিশে যাওয়া ধর্মজ্ঞানহীন দেহ... ,,
নীচু দরজায় ক্ষয়াটে বিকেলের গল্প  ছায়া গলির শেষ বাড়িটির চিবুকে লেগে থাকা নোনা দময় এখন ,
... সার্কাসের উড়ন্ত তাঁবু... যার প্রবেশদ্বারে লেখা ছিল...
মৃত্যু কাছাকাছি... তুমিও ,,
তোমার মতো পর্দাটা ছুঁয়ে দিয়ে গেলে
 অথচ আয়ু যে তোমার একার নয় ... আমারও কি কিছুটা জমি ছিল না .. ভেবে দ্যাখো
শোকাবেগ মৃদুতার ফ্রেমে কিছু পেলসিল স্কেচ খুঁজে পাওয়া যাবে ...যদি স্বর্গ দুয়ারে আজও কিছুক্ষন দাঁড়িয়ে যায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন