গোত্রহীন স্টেশন, নির্জন প্ল্যাটফর্ম এ
অপেক্ষায় দাঁড়িয়ে এক উপেক্ষার প্রেমিকা
রেলে লাইনের দু'পাশে পাথরের কোলাহল…
পাথর সরালে মেয়েটার বুকের
মাটি,আর লাল রক্ত।
তুমুল বৃষ্টিতে বেমানান ভিজে যাওয়া শহরের স্বৈরাচারী মন্দবাসা
দেহাতী নীল শাড়ি আর প্রেমিকের পোরিয়ে দেওয়া মল থেকে আওয়াজ ওঠে কালো মেয়েটার বুকে যেন পরিজাতীয় মখমলে সাজানো স্বপ্ন ,
এসমস্ত ছবির মাঝে
আরো একবার তার প্রেমিক এর মৃত্যু হয় সময়ের শমনে,
তার পর নিজের জন্য মেয়েটা কখনো বাঁচেনি
আজীবন অপেক্ষা ছিল শুধুমাত্র নির্ভেজাল ভালোবাসার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন