বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

চোরাবালি


ভেতরে ঢুকতে সময় লাগে না ,
বেশি ভেতরে ঢোকার পর মনে হয় ভালো করে জায়গাটা ঘুরে দেখি ,দেখতে দেখতে মোহ বাড়ে ,মনে হয় বেশি পথ তো আসিনি  আরো একটু যাওয়া যেতে পারে  কিন্তু  কেন্দ্রবিন্দুতে পৌঁছে যাবার পর কেউ যখন বলে এখানে এলে কেন বেড়িয়ে যাও... তখন বেবোনোটা একটু শক্ত হয়ে দাঁড়ায় কারণ যেখানে ঢুকে ছিলাম সেখানটা ততক্ষণে ভালো লেগে গেছে। আসলে একটা ধাক্কা প্রযোজন ,
আসলে জায়গাটা কোনো দিন আমার ছিলোই না ,
আসলে কখনো কখনো ব্যাবহৃত হই আমরা 
আদুরী আলাপে তারপর নিজের অজান্তেই চোরাবালির টানে তলিয়ে যেতে যেতে এক অন্ধকার পৃথিবীতে পৌঁছে যাই , তারপর  সম্বিৎ ফিরে এলেও নিজেকে আগের জায়গাতে  ফেরানো যায় না । অন্ধকার পৃথিবীতে একটা মৃত্যু অপেক্ষায় থাকে দু হাত বাড়িয়ে ,। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন