বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

উ-তে উদক

উ-তে উদক
-------------------------------------
ভুল বুঝেও সে আমার  যোনিরসের স্বাদ পেয়েছিল বারংবার... ,
চাঁদের ছায়া অনুসরণ করে গুহার ভেতর গুগেনহাইম মিউজিয়াম। 
গ্রাফিতি-শিল্পীরা তাঁদের ভাস্কর্য দেখিয়েছেন কফির সাজানো  ঘ্রাণে। 
ঐ ছবি কিন্তু আমার... যা তুমি কাপের গায়ে আঁক এখনো ... লড়াইয়ের শব্দ পৌঁছে যায় অনন্ত প্রশ্নে...
.
লড়াই করতে গিয়ে তুমি সাবধান হতে শিখেছো শিখেছ অহংকারে অভিমুখ নিজেকে রাখতে
তোমায় অস্ত্র করব অহংকারের...
.
আজ বরং চারশো বছর এগিয়ে যাই... চলো...
দূরত্ব দৃককোণ আঁকুক কুৎসিত সংবাদ গুলো।

পিতৃহারা বাদাম গাছের মতো...
ইশারায় দূরত্ব...  আর দূরত্বে বিপন্নতা,
 আর বিপন্নতায় বিস্তার... 
বিস্তারে রামধনু,
রামধনু ভর্ৎসনায় পৌঁছে দিক
উদ্ভাসন তৈরি হওয়া উদকুম্ভ....….
.....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন