আমার চেয়ে আরও ছোটো
গল্প লেখা অভ্যেস আছে তোমার ,আর সে সব গল্প তুমি খুব সাবধানে রেখে আসতে পারো নির্জন
কোনো দ্বীপে।
ঢেউ সেখানে শব্দ ভাঙে না... নিঃশ্বাস যেখানে মাটি চাপা ,
প্রতিবার দ্বৈতহীন গল্পে তুমি জিতে যাও ....
____________ বিসর্জনে আমি হেরে যাই প্রতিবার। ...
রাংতায় মোড়া স্বরবর্ণর ঘাট
ঘাটের আড়ালে সমস্ত গল্প ছোটো হয়ে আসে
সন্ধ্যে নামলেই ,,...
অ্যালবামে লাল ছবিটা... দিশাসন্ধানীর কাজ করে
ভাঙা মেঝেতে জীবনের মানচিত্র ..
ঝড়ঝড়ে জানলাতেও ক্লোরোফিলের স্বপ্ন
______কেঁপে ওঠা সহবাসে যারা ছিল
_______ তারা তেমন কেউ নয়...
আয়নার ক্যানভাসের ভেতর... মৃত গলির শেষে
গল্প ছোটো লেখা হয়..... সামাজিক হীন হয়ে ।
.
ছোটো গল্পে সবাই পূর্বনাম লেখে
কেউ ছোটো হ'তে শেখে না... অথচ ভালোবাসলে
মাথা নিচু করা যায় একেবারে নিঃস্বতায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন