মৃত সম্পর্কে জন্যেও তো নিয়মাবলী একই হবে ,
তাই ধরেই নিলাম তুই যে দিন আমাকে ছেড়ে গেলি সেদিন আমার চোখের সামনে এক প্রিয় মানুষ
রেলে কাটা পড়ে মাথা আর দেহ আলাদা হয়ে গেছে ,
ঘুমের ভেতর কেঁদে উঠেছি অগুনিত রাত ......
ঈশ্বরের কাছে ভিক্ষা চেয়েছি তোকে অগুনিত আজানে ......
হয়তো তোর কাছেও কখনো কখনো ভিক্ষার পাত্র রেখেছি ..............পেয়েছি অপমান ....অসম্ভব অপমান ...
আর অবহেলার বন্ধ দরজায় আমার রক্ত ক্ষরণ
দেখেও তুই ফ্রেম বন্দি ছবির মতোই নির্বিকার ছিলিস , অবাক হয়েছি এসব দৃশ্য গুলোর কাছে ,
মনে হয়েছে এক লহমায় এসব মিথ্যে প্রমান হোক ..........,
অথচ তোর চুয়াল্লিশের বুক সেদিন ছিলো ওই এক্সিডেন্টে মরে যাওয়া বুকটার মতোই স্পন্দনহীন ।
...........সে দিন গুলোয় যা ঠিক মনে হয়েছিল তাই করেছি ,
আসলে মৃত মানুষ কিছু দিতে পারে না .....
আসলে মৃত মানুষ কে সাদা ফুল ছাড়া কিচ্ছু দেওয়া যায় না ,
আসলে মৃত মানুষের শোকে সারা জীবন কাটিয়ে দেওয়াটা একটা চরম বোকামি ...
যারা বেঁচে থাকে তাদের মান কিংবা অপমান এক ধরণের হয় আর মৃত ব্যক্তির মান কিংবা অপমান বলে কিছু হয় না,
..... ....হ্যাঁ হতেই পারে কখনো তার
ছবির সামনে দাঁড়িয়ে পরতে হয় দু চার মিনিট ,,
তারপর নিয়ম মাফিক সামান্য সাদা ফুলের শ্রদ্ধার্ঘ.... ব্যাস তারপরে আর কিচ্ছু থাকে না , .... আর একদিন এভাবেই .....আর সেভাবে তাকালেও দেওয়ালে টাঙানো ছবিতে কোনো স্মৃতি
চোখে পড়ে না ..... হঠাৎ করেই হারিয়ে যায় সমস্ত ফেলে আসা কাটিয়ে আসা সময়ের স্মৃতি ....।
আসলে স্পর্শ গুলো সময়ের বৃষ্টিতে ধুয়ে মুছে সাফাই করে নিতেই হয় .....
মনে করে এক দিন ওই একসিডেন্ট এ ফালাফালা হয়ে যাওয়া চেহারাটা ভুলতে হয় .....
ভুলতে হয় একদিন এক সাথে হেঁটে যাওয়া পথ গুলো এই ভেবে......................
....যে মৃতে রা কখনো ফেরে না ।
আসলে মৃত্যুর পর চাইলেও আর ফেরা যায় না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন