বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

ও -এ ওম ও ওষ্ঠের মাঝে হারানো বন্দর

ও-এ ওম ও ওষ্ঠের মাঝে হারানো বন্দর
------------------------------------------------------

আয়ুর অর্থ যে নিজের নয় সেটুকু বুঝতে আগুন
পেরোতে হয় বারংবার ,

তা বুঝেও না-বোঝার দোলাচলে তুমি
ফেরানো মুখে ঋণ রেখে যাও প্রতিবার ।
_____________  আমি মাঠের ওপারে
ময়ূরাক্ষী ঠোঁটে শব্দ কুড়িয়ে রাখি আঁচলে ,

 গভীর বন্দর রাতভোর জীর্ণ নদী শরীরের আড়াল খোঁজে ,

গলিপথ ঘুরে আরোগ্য আসে না আজ কাল ,

... কেবলই হলুদ পাতায় ঘৃণা আর শিরার গভীরে নষ্ট মানুষের রক্ত শিকড় কে মরতে বলে । , 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন