শোন রে ছেলে এই অভিমানের কাছে বাজী ধরলাম নিজেকে...!
সেই গল্পটা যার জন্মের কোনো উৎসব হতে নেই
তাই সে ছিলো গোপনে ...................সম্পূর্ণ লুকিয়ে ফেললাম সেই গল্পের প্রচ্ছদ আর প্রচ্ছদে1 রাখা চরিত্র , আগামী কাল তোকে শুভ সকাল বলার ছলে গঙ্গার ঘটে শেষ পিন্ডদান দিয়ে নেবো ।
শোন রে ছেলে তোকে শিরোনামহীন গল্পেই যে চিরকাল মানায় সেটা বুঝতে খানিক সময় লাগলো এর বেশি কিছু নয় ......যারা জানতো তুই কখনোই নামকরণের যোগ্য নয় তারা বুদ্ধিমান যেমন এজাবৎকাল তোর পরিবেশে তোকে বাড়তে দেওয়া গাছটা কিংবা তোর স্কয়ার ফিটের গুল্ম এরা সবাই জানতো তুই কখনোই শিরোনাম পাওয়ার মত নয় .........
এই পণ্যের দুনিয়ায় আমিই নাহয় একটু বেশি দাম দিয়ে একটা শিরোনাম কিনে ছিলাম ...তোর জন্য,
শোন রে ছেলে সব গল্পই নাম পাবার যোগ্য হয় না ...তাই প্রবাদগুলো বড্ড সত্যি হয়ে যায় চিরকাল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন