শনিবার, ৫ জুন, ২০২১

মৃত্সালাপ

প্রতিটা দেখার ভেতর একটা গোপন ইচ্ছা রাখা থাকে , অন্ধকারও জানে আলোর পথ আমার বুক চিরেই হতে হবে ,

অথচ এসব কথা আমিই বা বলছি কেন !আমি  না অন্ধকার না আলো আমি এই দুইয়ের মাঝে সুক্ষ রেখা যা কিনা দৃশ্যহীন সেতুর মত অধ্যায় জুড়ে চলেছে  , 
কত গুলো গল্পে আজও মানুষ নিজের আমি টা কে নিজের থেকে বড় ছায়া করে ফেলে আর তাই 
সেই গল্পে  অস্ত্র  একটা  পুরান আর আঘাত একটা যত্নে পালিত মিথ ,

আজ সারা দিন   বেশ কিছু দেহ গুলো  নিয়ে কাটা ছেড়া  কিংবা বেশ কিছু দেহ মাটির দুফুট নিচে একটা ঠিকানা  খুঁজে দেওয়া .....
কিছু দেহ জাপটে প্রাণ বাতাস খুঁজে ফেরা ,
এই ছিল কাজ ..............................

তবু চেনা অচেনা সম্পর্কে র মাঝে বারংবার নিজেকে সেতু হিসেবে পেয়েছি .....
বারংবার মনে হয়েছে বুকের পাথরটা যেখানেই মাটি আঁকড়ে রাখতে চেয়েছি সেখানেই  রাবনের পুনর্জন্ম হয়েছে প্রতিবার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন