একলা হয়ে যাওয়া মানুষের গল্প থাকে ।
নিজের চারপাশে পরিখা আর তার চারপাশে
কিছু অজুহাত দিয়ে সাজানো একটা গ্রহ যার ভেতর সুখের চাবিকাঠি অথচ সুখ নেই ডালে ভাতে .....সুখ খোঁজ বিরিয়ানির শহর এটা, বলা যেতে পারে মাংসের শহরের শাক পাতা কাঙ্খিত নয় মোটেই , তবু সহবাসে এক শতাব্দীর অঙ্গীকার আর পরবাসে হাজার মুখের আনাগোনা ।
অবশ্য একদিন ত্রিপিটক সূত্র মেনে আবারও সব
বদলে যাবে ...,
অপেক্ষায় একটা মোহভঙ্গ থাকবেই ,তখন বৃষ্টি থেমে যাবে শহরের শান্ত হবে অস্থির চরিত্র রাখা
গল্প গুলো ,
আমি সে দিনও এ শহরের কোথাও না কোথাও ক্যানভাসে রাখবো শহরের গোপন কথা গুলো ,
আর সেদিন........
দাঁতের কামড়ে লাল হয়ে যাওয়া দাগটা তখন
তোমার কাছে জিজ্ঞাসা চিহ্ন হবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন