মঙ্গলবার, ১ জুন, ২০২১

প্রতিবার

ভেবে দেখেছি , এশহরে উড়ন্ত পায়রার বেশে
জানলায় কিংবা আদরের একফালি বারান্দায় সম্পর্ক আসে বারংবার ,, 
  ঠিক যখন ঘ্যানঘ্যনে বকুম বকুম সীমানায়  হেলান দিয়ে  আমরা মুক্তি খুঁজি ,

................ তারপর আবার.... তারপর আবার   ঠিকানা ফেলে রেখে কোথায় যেন... উড়ে যাওয়া,

 অঙ্গুলিহীন প্রত্নভাষায় এই বাতাসের বারো ভাঁজে.., বারো ঘর 
.  অথচ ছায়ায় উঠোন একটাই ,,
..................... সিন্ধুলিপি বুঝতে বুঝতে  ক্যানভাস তুলি গুটিয়ে রাখি... দরজা ভেঙে ফেলি ,
একটা ভীষণ রকম প্রেম আর দীর্ঘ জ্বর কে গুলিয়ে ফেলি প্রতিবার ,, ,
 শহরের কনিষ্ঠতম ঠগীরা  পানপাত্রে ছড়িয়ে রাখে সমুদ্রের ভিজে নোনা  বালি অমৃতের মতোই,

 তবুও ......তবুও ....ফেরারি  মাছের করোটি দেখে তার মুখ এঁকে ফেলতে  পারি  খুব সহজেই ...,,।

 স্টিমারের ভোঁ বন্দর থেকে  বহুদূরে...মিশে যায়  আলোজল... দৃশ্য গুলোও  ক্রমশ  পর হতে থাকে ,,,

পশমের পোশাকে মূক বোধির শরীরেরা আদর বিলিয়ে দিতে বলে সময়ের ভালোবাসা ,

মরচে দাগের শব্দহীন ইতিহাস আরো একবার পাশ ফিরে সকালের অপেক্ষায় ঘুম খোঁজে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন