মঙ্গলবার, ১ জুন, ২০২১

কাফিরানা

লোহার দরজা  খুলে... ডালপালাহীন শরীরে তির-ধনুক গেঁথে... উলটে যাওয়া নৌকার পিঠে চেপে বসেছি ,
 অন্ধকার সাজিয়ে আলো কে  স্পর্ধায় রেখেছি নিজের ।
  মাঝে মাঝে নিজেকে মিলেনা মনে হয়... ফেলিসও... গ্রেতি কিংবা ডোরাও ভাবি নিজেকে।

  
এখানে আমার দেশে  জলের উপর  শুধুমাত্র রাত্রি হয়।
 সকাল, দুপুর কিংবা সন্ধ্যে হয় না। 
বরফে ভেসে যাওয়া  আশ্চর্যতম ন্যুব্জ অন্ধকারকে 
আমায় যত্ন করে গচ্ছিত রাখতে হয় পান্ডুলিপির জন্যে ।
খবর পাই   আজকাল   ও শহরে পাখিরা কেরোসিন টিনে ঠোঁট ডুবিয়ে দহন রোমন্থনে ডুবে থাকে।  

  ........এসব শুনতে শুনতে মনে হয় ....আমিও একদিন  পালিয়ে যাব ফুলস্টপের সাথে।
 দাঁড়ি কমা সেমিকোলন যে কেউ হতে পারে... আমি পুনশ্চঃ হতে চাই না কখনো ।...........
....................তাই................


..........আমায় আশ্রয় দিয়েছেলো  যে 
তার কোনো চিহ্ন রাখিনি
নদীর জলে আয়নার মতো
উত্তরপুরুষ আর তার  মৃত্যু রেখে এসেছি,,, 

ভাঙা কাচের শহরে পৌঁছে দিয়েছে কেউ তৎসম 
কিংবা ওম বার্তা ,,

আমি কেবল তার দরজায়
দীর্ঘ শোকের ছায়া লেপে এসেছি এক  হ্রস্ব ব্যবধানে।
... আর জেনেছি মৃদু আঁচে সেঁকা বাদুড়মাংস তার প্রিয়  প্রচ্ছদ  এখন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন