সোমবার, ২৬ জুলাই, ২০২১

ড্যানিয়েল আর হার্ডসন নদী

বৃষ্টির ভেতর শুয়ে আছি ..সমস্ত শরীরে জল ফোঁটা ধুয়ে হার্ডসন নদীটা  আমায় শুদ্ধ করার অঙ্গীকার করছে রোজ রোজ , 
ড্যালিয়েল বলে এই হার্ডসন নদী কখোনো কাউকে হেরে যেতে দেয় নি ...কখোনো  কাঁদতে দেয়নি একজন নাগরিকেও , 
এই নদী যেকোনো যন্ত্রনা , শোক , বিচ্ছেদ কে সুক্ষ কারিগরির নিপুণ স্রোতে কেবল ধুয়ে দিয়েছে , 
....অথচ নদী বলতে আমার শহরে গঙ্গা ....ভাঙা গড়া, , নাহওয়া ঘরকন্না , শাখা সিঁদুর এর মিলন বিচ্ছেদ সব কিছু বয়ে চলেছে , 
আমার নিজস্ব পাওয়া গুলোর থেকে  অনেক বেশি বিসর্জন এর সাক্ষী ওই গঙ্গা , কিংবা অজয় , 
আর খোয়াই তো আমায় শেষবার  বর্ন হীন  নিঃস্ব করে অলীক সুখে বয়ে গেছে ,...
হার্ডসন নদীটা ড্যানিয়েল এর উঠোন ছুঁয়ে থাকে ,,
তার সমস্ত ভালো থাকার দায় নদীটা দত্তক নিয়েছে আর আমায় ড্যানিয়েল ।
এখানে মানুষ গুলো বাইরে ভেতরে উৎসবে জীবন কাটায় ....এরা রোজ ঘুম ভাঙার পর কফির কাপে ভালোবাসার ওম নিয়ে দিন শুরু করে ।
ড্যানিয়েল যখন গিটার বজায় আমি তখন আমার যত্নে রাখা দুঃখ দের ক্যানভাসে শুইয়ে  ঘুম পাড়াই ,
ক্যানভাসে পাশ ফেরা দুঃখ গুলো ড্যানিয়েল এর সুরের ভাষায় ঠিক কি বোঝে জানি না , তাদের মাঝে যন্ত্রণার ভাষা বদলে গিয়ে কখন যেন উজ্জাপন এর রঙে বদলে যায় প্রত্যেকে ।
আমি ড্যানিয়েল এর দিকে বিস্ময়ে তাকিয়ে থাকি ..তার চোখ বুজে গীটারের সুরে  মগ্ন আচ্ছন্ন চেহারায় কেমন এক দীপ্তি দেখতে পাই ....
আমার মনে পড়ে যায় রবি ঠাকুরের সেই অমলতাস গাছটার নীচে খুঁজে পাওয়া দিব্যি পুরুষটার কথা ।
আমি হার্ডসন নদী আর ড্যানিয়েল এর খুব কাছে বৃষ্টির ভেতর শুয়ে থাকি শুদ্ধ হব বলে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন