মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

অন্তহীন ভালোবাসা

 এক্কেবারে যাচ্ছেতাই ভাবে বিকিয়ে দিতে চেয়েছিলিস তুই এই আমাদের গল্পটাকে , দেখ ভালো করে নিজেকে আর আমাকে দেখ......

এখন রোদ পোহাতে তোকে আর দরকার হয় না  ,
 দরকার হয় না কোনো  চন্দ্রমুখী সুখের জন্যে  তোকে ,, 
 বেশ ফুরফুরে উড়ে বেড়াই নিজের অন্তহীন আকাশে আর  আলোয়...।

বিশ্বাস কর, এতোটুকুও ক্লান্তি আসে না 
বেঁচে থাকার এই  দৈনন্দিনে..
মনে হয়..মনে হয়.. যেখানে যা কিছু আছে ...যে আছে   যেমনটা আছে ....এমনটাই তো থাকার কথা ....,,,,
এরপর  নিজেকে  সুখী খরগোশের মতো মনে হয় ,
তোর আস্তানায় এমন অনুভূতি কখনো ছিলো না ,, 
এক অদ্ভুত সুখের ঘোর....আমার ভেতর বাইরে 

যতটা কথা চুপ করে থেকে বলা যায়,
....ততটা এতদিন তোর সাথে হাজার ঘন্টা কথা বলেও বলা হয়নি  ,
 এখন তার চাইতে অনেক বেশি কিছু বলি আমি নিজের সাথে  সারারাত জেগে...

প্রচন্ড বৃষ্টিতে জানালা দিয়ে জল এসে 
 সারা ঘর ভাসিয়ে দিয়ে যায়.. অদ্ভূত ভালোবাসা।
তন্ময়তা নিয়ে ভালোবাসার ধরণ বুঝি এমনতর হয়.. নিজের সাথে !!


অনুভূতির হিমোগ্লোবিন স্রোতে..

এক অন্তহীন সময়ের  সন্ন্যাস 
সেখানে..
যাচ্ছেতাই ভাবে 'আমি' কেমন যেন অদ্ভুতুড়ে   হয়ে যাই...যখন তখন ।।
এ যেন এক
মুখোমুখি  নিজের সাথে নিজের  দিকে দাঁড়িয়ে নিশ্চিত তাকিয়ে থাকা,,
কাঁদা মাটি মাখা শিল্পীর সামনে দৃষ্টি প্রাণ পেতে 
স্বর্গের কোন দেবতার ছুঁয়ে দেওয়ার দরকার হয়না । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন