তোমাকে আমার এই শূন্য দৃষ্টিতে ভরে রাখতে হবে অপার্থিব কিছু স্বর্গীয় উপমা।
বিকেলের পড়ন্ত আলোয় এক গুচ্ছ সতেজ ফুল
নিয়ে তোমাকেই একা এক্কেবারে একা আমার ফিরে আসার অপেক্ষা করতে হবে ।
ফুরিয়ে যাবার আগে প্রতিটি প্রেমই সুন্দর
মানুষ যদি বিশ্বাস করতে পারে...তোমাকেও
এই নিয়ম বিশ্বাস করতে হবে ।
কিছুটা পথই একসাথে যাওয়া যায়
শুরু ও শেষ সবই আগে থেকে ছক কষে রাখা ,
যেহেতু আমার মেরুদণ্ডের সমস্ত ঘুন পোকার প্রসব তুমি করেছো তাই স্থিতিস্থাপক হয়ে আমাকে তুমিই বহন করবে এই জন্ম টা ।
কত সুন্দর ভাবে যুবতীরা ঠোঁট ছোঁয়ায় তোমার পুড়ে যাওয়া ঠোঁটে ...আর তুমি তাদের অন্য ঠোঁট থেকে চুষে নাও অমৃত রস ..।
যেন ভাস্কর্য অথবা কবিতা অথবা তৈলচিত্র ।
পৃথিবীর সব কিছুই সুন্দর
যদি তুমি খারাপ মনে রাখার অভ্যেস ত্যাগ করতে পারো তবেই , যদি তুমি মিথ্যে আঁচলে গিঁট দেওয়া বন্ধ করতে পারো ।
আপাতত,এই চিঠি তোমার কাছে পৌঁছে যাক
একটি গোল টেবিল
অদৃশ্য অথচ রক্তাভ সুন্দর কিছু মুহূর্ত
বেঁচে থাকার ইচ্ছে
প্রতিশ্রুতি ও প্রলাপ!,
আবারও জানিয়ে রাখি.......যতখানি ভেঙে গেছি আমি ততখানি জুড়ে দেবার দায় তোমারই ,,।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন