শনিবার, ১৭ জুলাই, ২০২১

দেখা হবে

"ভ্রমণের শেষে ফিরে এসো ঠিক আগের মতো,
কেউ বসে আছে তোমার অপেক্ষায়..."
প্রাক্তন সেই গৃহজীবি প্রেমে
রেখেছিলাম স্নানের ঘরে শীত।
গজল কারো প্রিয় ছিল বলে
শুনেছিলাম 'অমর কর দো মেরা প্রীত'।
তুমি আমি আর আমাদের সে সুখের বাসর 
ফিরে এসে আগের মতোই গুছিয়ে দেবে জানি আসর ।
আমার কেউ মৃত নই গেছি কেবল হারিয়ে ভিড়ে ..
যারা চোখ বেঁধে দিয়েছিল একদিন হবে শমন জারি  তাদের ঘিরে ।
ততক্ষণ তুমি আমি  হাঁটবো বৃত্তে একা
যতক্ষন  না ফুরিয়ে যাবে  আমাদের পাপ  অক্ষরেখা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন