টিলার ওপর দাঁড়িয়ে এখন আর নিজের বয়ে যাওয়া রক্ত ক্ষরণের বহতা স্রোত আর দেখতে হয় না এখন ।
এক অনিশ্চিত ভালোবাসার অপেক্ষায় নিজেকে ভিখারী এখন আর মনে হয় না ।
সকালে ঘুম ভেঙে আর নিজেকে এখন যোগ্যতা হীন বেঁচে থাকা মনে হয় না ।
আজীবন কিছু অপেক্ষা ছিল ...ছিল আকুতি যন্ত্রনা , কিছু ভ্রান্ত বিশ্বাস ,
এখন বেপরোয়া সেসব
শব্দ বন্ধনী ...দূরে সাইকেলের ক্রিং ক্রিং শব্দের মত আর মাত্র কিছু সময় ,, পুরোনো ছবির ওপর ঘৃনা শব্দের অক্ষরদের সাথে একটা নিজস্ব সৎকার করে নেওয়া মাত্র ....
এখন নিজেকে হালকা মনে হয় ,
আসলে অপেক্ষা গুলো ফুরিয়ে ফেলতে পারলে
পাখির পালকের মত মনে হয় ,
আসলে মানুষকে কোথায় থামতে হয় সেটা জানতে হয় তাকে নিজেকে ,,,
সমস্ত বহতা থেকে নিজেকে স্থীর হতে শিখে নিতে হয় ,
আসলে অপেক্ষা দের দীর্ঘ করে জীবনকে লম্বা করতে নেই ,
জীবন প্রশস্ত হতে পারে তবে দীর্ঘ নয় ....এটা বুঝে নিতে পারলে ভালোবাসা ,শান্তি ,ঈশ্বর সব কিছু ছুঁয়ে নেওয়া যায় সহজেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন