অভিনয়ে ডুবোপাহাড় থাকে...
দুঃস্বপ্নে উচ্ছে-বাগান...
ঢালু জমিতে শুয়োর চাষ...
প্রতিচ্ছবি ঘর উঠোন পার ক'রে আত্মজনের গাছদেহে...
আমিও তো খুঁজি...
বুকের কাছে...
মাঠের কাছে...
মুঠোর কাছে...
... রৌদ্রে... বৃষ্টিতে... ঠান্ডায়... অমৃতরস...
যুবক পাহাড়... রিক্তধারার ধ্বনিজলে... পালিয়ে বেড়ানো ঘূর্ণি... প্রহরীহীন সময় .....
হারিয়ে ফেললে আর যে ফিরে যাওয়া হয়না ...
শুধু নিজেকে হারানিধি মনে হয় শেষমেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন