রবিবার, ৪ জুলাই, ২০২১

সুবর্ণা(১০৭)

এখনো কি তুমি ভাঙা স্লেটের ওপরে কবিতা লেখো
সুবর্ণা ,
ধুয়ে ফেলো জলের ঝাপটায় পুরোনো ভুলচুক ,
এখনো কি তোমার বাড়ির পাশে ভিখারী শিশুটা 
ভিক্ষার পাত্র উল্টে দেয় তুমি যখন যখন দয়ালু হয়ে ওঠো ?
সুবর্ণা আজকের দিনটা আর সে দিনের মত নেই 
অথবা বলতে পারো সে দিনের সাথে আজকের কোনো মিল আর নেই ,
এখন ভেজা বালির শরীরে আর ইচ্ছে ঘর আঁকি না ,
এখন এমন অনেক কিছু বদলে ফেলতে পারি এক নিমেষে যা আমায় বধ করতে পারে ভালোবাসা অঘোষে .....
সুবর্ণা তোমার ভাঙা স্লেটের সেই যে কয়েক টুকরো আমার পুঁজি পাটার বাক্সে রাখা ছিল সে দিন বদলের বন্যায় ভেসে গেছে গোপন সমস্ত মোহরের সাথে ,
আমি সমস্ত শূন্যতা ভীষন উজ্জাপনের সাথে  মেনে নিয়েছি , 
তুমি ভেবে অবাক হবে আমি আজকাল  তোমার
মুখের আদল ভুলে গেছি ....ভুলে গেছি তোমার উচ্চতা , রং , কিংবা কথা বলার ভঙ্গি ,
আমার বিশ্বাস এভাবে ভুলতে ভুলতে নিশ্চিত একদিন তোমার নাম টা ভুলে যাবো ।
........তুমি কি এখনো ভাঙা স্লেটের ওপর প্রেমিকা হবার শব্দদের জুড়ে শহরে যেখানে সেখানে সে সব টুকরো আগের মতোই ছড়িয়ে দাও !
আর অপেক্ষা করো তোমার গোত্রের কেউ কেউ সেসব টুকরো গুলো কুড়িয়ে তোমার ভিক্ষার পাত্রে  কিছুটা সহানুভূতি  দক্ষিণ্যে দিয়ে যাবে!
তুমি কি এখনো রোজ বাড়ি ফিরে প্রহসনের আবরণ খুলে  পাপ মুক্ত হয়ে তবেই তোমার সন্তানকে স্পর্শ করো !
তুমি কি আজও বিছানায় নতুন নতুন শরীরের গন্ধ খুঁজে নিতে ব্যস্ত হয়ে পরো ! 
তুমি কি নষ্ট নীড় কাব্যে আজও অভিনয়টা ঠিকঠাক করে নিতে পারো ! 
অবশ্য মানুষের জন্মদাগ  কখনোই তাকে  পাপ মুক্ত হতে দেয় না  ...........

.............সুবর্ণা প্রিয় পাপ



আমার শরীরে ভেজা বালি... হাঁটাচলা ভাঙা স্লেটের ওপর। জলের ঝাপটায় পাড় ভাঙে... পাড়ের আরও কাছে...। তন্ময় হয়ে দেখি... ফুটপাথে আধশোয়া একটি শিশু তার মা কে বলছে... ভিক্ষাপাত্র ভেঙে ফেলার কথা...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন