সোমবার, ৫ জুলাই, ২০২১

শুভ জন্ম দিন মিষ্টি মা

মাথায়  যখন হাত রাখো তখন  ঝড়ের দিন ,
উড়িয়ে নেওয়া ছই যখন আত্মীয়হীন,
তোমার আঁচল আগলে রাখে সমস্ত সঞ্চয় ,
ব্যর্থ যখন বাইরে জগৎ ....হেরে যাওয়া 
জীবন দৌড় , 
তুমি তখন ভেতর জুড়ে জুগিয়ে দাও
সবুজ বাতাস ,
তোমার নামে ছায়া শুধু ,তোমার নামে স্নিগ্ধ স্নেহ ,
তোমার নামে পূর্ন জীবন , হৃদি জুড়ে তোমার জমি।

দিনের শেষে ক্লান্তি মিশে মন যখন ঝাপসা কাঁচ...
তোমার নামে শান্ত বারিষ স্নিগ্ধ বাতায়ন...

মা তুমি চির সখা জন্ম আধার তুমি ,
এমন করে আসুক ফিরে তোমার সহস্র জন্ম দিন ..
এমন করে মা হয়েও সহস্র এমন জন্মের,,,
 
উপহার দিই কিছু এমন সাধ্য কই 
আজ শুধু বলতে পারি "শুভ জন্মদিন" 
মিষ্টি মা ।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন