ছেলেটার পুরুষ অঙ্গ উঁচিয়ে উঠতে গিয়েও মাথা নিঁচু করলো প্রথম বার ,
তার গায়ের জামা প্যান্ট অদৃশ্য অভিশাপে এই প্রথম বার পুড়তে লাগলো আর ছেলেটা
আবরণ হীন পাপ এর মত দাঁড়িয়ে থাকলো এই সমাজের ঢাকনা দেওয়া বয়ামে ।
ছেলেটার এযাবৎ ছিড়তে যাওয়া কাপড়ের সংখ্যা
দু কুড়ির কিছু বেশি হবে ...এই প্রথমবার তার গালে শব্দের তীব্র এবং তীক্ষ্ণ থাপ্পড় মারলো1 মেয়েটা ...ছত্রিশ বসন্ত ঝলসে পড়লো নিমেষে ছেলেটার পুরুষত্বে ডালপালা কে প্রচন্ড ধিক্কারের সাথে ।
ছেলেটা জানতো না পুরুষ দৃষ্টি একটাই সরল রেখা অতিক্রম করতে পারে ....আর নারী দৃষ্টি পূর্ন ধনুর আসনে হাঁটতে পারে ,
ছেলেটা সুযোগ পেয়ে যায় ভেবে এযাবৎ কাল ল্যাংটো করতো .......দের
ছেলেটা জনতো না আসলে তাকে কালচক্র সুযোগ করে মুখ পুঁতে দিচ্ছে নর্দমার পাকে ,
ছেলেটা ছিল পাপ আর মেয়েটা ছিল সময় ।
ঘড়া ভর্তি হলে পাপ যে বাপ এই কাছেও হিসেব মিলিয়ে নেয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন