বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

অসমাপ্ত গল্প

Fearful echoes thunder in mine ears,
'Faustus, thou art dammed' : then swords and knives,
Poison, guns, halters and envenomed steel
Are laid before me to dispatch myself :
And long ere this, I should have done the deed,
Had not sweet pleasure conquered deep despair.

'Doctor Faustus' / Christopher Marlowe

.. সদ্য কবরে শোয়ানো দেহটাকে কবিতা শোনাবে 
বলে খাতা খুলে বসলে তুমি ,যেন তোমার সমস্ত কবিতা তার ছবির সামনে রাখা এক একটা বাসি গোলাপ  ,
 মাথার ক্রুশকাঠটা তোমায়  শেষ উপহার ছিলো  .. রাতের অন্ধকারে সরিয়ে পুঁতে রেখে গেছিলে একদিন .....
সময় আর দুটো স্থির দৃষ্টি সাক্ষী ছিলো সে চিত্রের।

 ওফেলিয়ার নিঃশব্দ আত্মহত্যার মতো এই মৃত্যু...ছিল ভীষণ শব্দহীন ,  ।
 জন ডান-এর 'বিয়াথানাটস' (Biathanatos) ছিল তোমার  এক হাতে... অন্য হাতে ধারালো ছুরি ... 

আর কফিন ঢেকে রেখেছিল গোলাপি স্বপ্নে ।
কয়েক মুঠো বেঁচে থাকা চেয়ে মেয়েটা বড্ড বিরক্ত করতো কখনো কখনো তাই না ? 
 তার কপালে  অসমাপ্ত চুম্বন... চোরকাঁটা ও নাভির চতুষ্কোণ চাবুক আজ ও অক্ষত  এসব যেন... নানান মাপের ষড়যন্ত্রকারী অস্ত্রসস্ত্র.........





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন