----------------------------------------------------------------------
বর্ণমন্ত্রে দীক্ষিত সময় শুধু ভালোবাসা নামে এখনো পরিচিত..।
. দূরত্ব বাড়িয়ে বিন্দু বিন্দু উপোসের দিনে আরো বেশি করে ভালোবাসতে ইচ্ছে হয় ...।
যে পথ্যে অধিকার রাখো. তার নাম ভালোবাসা জানি ।
বিস্মৃতি চেয়েছিলে আসলে শব্দ গুলো গুছিয়ে বলতে পারোনি
....পারোনি বলতে আসলে আরো বেশি ভালোবাসায় ঋণী হতে চেয়েছো।
... স্খলিত উল্কায় ছেদহীন এ লেখা তোমার..
ভালোবাসা ছাড়া কি বলো তুমি !
কান্নার ঋণে দীর্ণ স্নানঘর তবুও ভালোবাসা ধুঁয়ে মুছে সাফ হয় না ।
.. মলিন কাচে রঙ বদলায় ভালোবাসা রঙের ভেতর নতুন রঙে জন্ম।
মেঘমল্লার রাগ মুছে যায়... নিঃশব্দ কুড়িয়ে নেওয়া অক্ষরে ভালোবাসা শব্দটা একমাত্র সব অক্ষর জুড়ে রাখে ।
গঙ্গার স্রোতে যখন জলধোয়া আমার ইহজন্ম,
তখনো ভালোবাসার ভ্রূণ বেঁচে ওঠে গোপন অন্ধকারে।.. জানলা খোলা পেলে আলো তো আসবেই
তাই ভালোবাসার কখনো মৃত্যু নেই ,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন