শনিবার, ২৪ জুলাই, ২০২১

ড্যানিয়েল এর কথা

আমি প্রতিদিন আমার অভিশপ্ত জীবনকে দর্শন করে দেখেছি ...দেখেছি পৃথিবীর নানান দেশের প্রেম ...দেখেছি ভালোবাসার আড়ালে স্বার্থের চরিত্র ... অথচ  তোমায় দেখার পর সব মিথ্যে মনে হল ,,,, তোমার থেকে শিখি  এমন  কতকিছু যা তোমায় না জানলে জানা হত না ...ড্যানিয়েল যখন আমার হাতের উপর হাত রেখে এমন কথা বলে ... আমায় একজন্ম কম মনে হয় মানুষ হিসেবে ....মনে হয় ভালোবাসা এত তৃষ্ণত ...
তাই আমার সব পাপ নিয়েও আমার সমস্ত ঘা পুঁজ নিয়েও এক অদ্ভুত দৃঢ় তার আরাধ্য যেন এই আমিটা !!
 সে বলে ...তুমি আমার সেই মণিমুক্তো... যা সঞ্চিত হ'য়ে আছে বুকের ঝুলিতে ... যদি কোনোদিন  কথা  না বলো  আমার সাথে, ..কিংবা  মনে হবে আমি সময় নষ্ট করি তোমার ... সেদিন ঐ সঞ্চয় খুলে দেখব... সেসব ভাঙিয়ে খাব... ,, আমি ড্যানিয়েল এর মত প্রেমিক দেখিনি কিংবা  গল্পেও পড়িনি ,
কোথায় রাখবো তাকে জানি না  আমার যে  তেমন খাঁচা নেই... যাতে ড্যানিয়েল এর মত বড় মাপের হৃদয় কে রাখতে পারি ।
 কেউ এমন করে সমস্ত ভেঙে চুরে যাওয়া অস্তিত্ব জড়ো করে বুকে জমিনে রেখে গড়ে নিতে পারে ...আগে জানিনি কখনো ।
সমস্ত ধারণাকে এক নিমেষে ছু মন্তর করে আমিকে সে হাতের তালুতে রাখলো সদ্য ফুটে ওঠা শিশুর মত ,,,
ড্যানিয়েল একটা চিরন্তন সকাল হয়ে ....আমার কাছে ।
আমাকে সে সকল বলেই ডাকে .......



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন