শনিবার, ২৪ জুলাই, ২০২১

প্রেমিক ড্যানিয়েল

রঙ-তুলির ছোট ছোট দৃশ্য গুলো নিউইয়র্কে পাহাড় গুলোর চূড়া  ছুঁয়ে দেখে... 
একসাথে  মেঘেদের সাথে  গোটা দুপুরটাই কেটে যায় আমার আর ড্যানিয়েলের । 
বড় বাঁক, ছোট বাঁক এমনকি বেশ চওড়া রাস্তাও
আমরা পেরিয়ে আসি রোজ এমন ভালোবাসার ছবি আঁকতে আঁকতে ...ড্যানিয়েল তার গিটারের সুরে আমায় কোমল স্বর এর ভূমিকায় রাখে কখনো কখনো , আর আমি তাকে আমার তুলির সবচেয়ে তীক্ষ্ণ স্ট্রোক হিসেবে ক্যানভাসে ভাসিয়ে দিই ।

  আমাদের ঝুলে থাকা ডাকবাক্সে জমা হয় অজস্র চিঠির আনাগোনা  , অথচ দুজন মুখোমুখি ব্যাস্ততায় কোনো অন্য শব্দ রাখার জায়গা  দিয়ে উঠতে  পারি না আমরা ।
ড্যানিয়েল বলে চিঠি আসুক  হোক হাজারো আনাগোনা ....আমি আমার ঠিকানায় তোমাকে ছাড়া কাউকে গ্রাহ্য করে সময়ের অপচয় করতে চাই না ...
আমি একদিন ড্যানিয়েলকে  বলে ছিলাম...... ড্যানিয়েল প্রচন্ড অপচয় না হোলে   যে জীবনের সঞ্চয় গুলো বোঝা যাবে না .....,, অভাব বোঝা যাবে না ।

সে বলেছিল .....
 একদিন  এই পৃথিবীর প্রতিটা সবুজ গাছের প্রতিটি ডালপালায় আমাদের প্রেমের  ছবিগুলো টাঙিয়ে দিযে যাবো ....মানুষ জানবে  জীবনকে  ঈশ্বরের মত পুজো করতে হয় ...নইলে সমস্তটা ফাঁকি হয়ে যায় ,,  আর ভালোবাসলে দূরত্ব নয় বুকে আগলে একনিষ্ঠ সাধক হয়ে হয় ।
আমি চুপ করে শুনেছিলাম ....নিরুত্তর হয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন