রবিবার, ১৮ জুলাই, ২০২১

তুমি আর শব্দের জাল

তুমি শব্দের শাখা প্রশাখায় হাঁটতে থাকো ..
আমি শিকড়ে জল জুগিয়ে যাই,
তুমি শব্দের ভেতর শব্দ দিয়ে ঘরের বাইরে ঘর খোঁজো,
আমি তোমার নিয়মের ঘরকন্নায় লক্ষী পাঁচালী পড়তে থাকি ।
তুমি শব্দের জালে মন এর পর মন ধরে কাটাকুটি
খেলো , আমি তোমায় চার দেওয়ালে সামাজিক ভাবি ।
তুমি শব্দের ধরে শরীর খুঁজে মাংস নিয়ে খেলা করো , আমি তোমার ঘরণী হয়ে উপোষী থাকি ।
তুমি শব্দ নিয়ে বাঁচতে থাকো  ...নিজের মত ,
আমি তোমার শব্দে মরতে থাকি এ সংসারে ,
........আমি শাখা সিঁদুর পরতে থাকি তোমার নামে ,তুমি ঘর করে যাও সারাটাক্ষণ অন্য মনে ।
আমি তোমার সন্তান মানুষ করি যত্ন করে ,
তুমি এমন অনেক না জন্মানো সন্তানের হত্যা করো নির্বিকারে।
এরও পরে আমিই শুধু দাঁড়ায় গিয়ে দাঁড়িপাল্লায় ,
আমিই শুধু ল্যাংটো হই তোমার বান্ধবপুরে ,
এর পরেও আমিই তোমায় ভাত রেঁধে দিই রোজ দুপুরে ।
তবুও তুমি হাফ অফিসে দুপুর গুলো অন্য বুকে ।
এর পরেও স্বামী নাকি পরম দেবতা ,
এরপরেও তোমার প্রেমিকা একশোজন ।
বলতে পারো এমন যদি হয় কখনো , তোমার জায়গা বদলে গিয়ে আমার হলো ......
পারবে তো আমার মত নিতান্ততায় বাঁচতে তখন ,
পারবে তো অন্য পুরুষ ছুলে পরে হাসি মুখে দরজা খুলে ....ভাতের থালা এগিয়ে দিতে ।
একটা কথা মনে রেখো ...শুধু রাখতে জানলেই হয় না ।, থাকতেও যোগ্যতা লাগে ,
ভেবে দেখো শব্দ গুলো ব্যর্থ কিনা ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন