শনিবার, ১৭ জুলাই, ২০২১

সুবর্ণা (১০৮)

হত্যার দায় ভার নিতে নিতে আরো একটা 
যোগ্যতা তুমি অর্জন করে ফেলেছো সুবর্ণা ,
নিপুণ  কথার ছলে জুড়ে দিতে শিখেছো ডালিম রঙের কলজের ভেতরে সুক্ষ ছেড়া তার গুলো ।
পারদের ওঠা নামা তোমার ভালোবাসার লাবডুব
কখনো স্পর্শে রাখনি শুদ্ধ বৈধতা ,
ভালোবাসার ছলে চোখ থেকে দৃষ্টি কেড়ে নিয়ে অন্ধ করে দিতে পারো ইচ্ছা হলেই ,
তোমার ঘর ডুবে থাকে শব্দের পাঁচমেশালী রঙে ,
রাত ফুরোলেই শরীর থেকে বেরিয়ে অশরীরী হয়ে
ঘুরে বেড়াও নতুন কোনো দেহের উদ্দেশ্যে ,,
এভাবে আর কততম হত্যার ভার নিতে পারবে তুমি ?
বৃষ্টির দিন আসন্ন এখন .... জেনে  রেখো  তোমার সমস্ত ইতিবাচক রং ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারে একদিন ....
সমীকরণ বদলি ফেলো নয়তো রং ধুয়ে গেলে গাছেরাও মানুষ চিনে ফেলতে পারে ।

সুবর্ণা ....প্রিয় মন্দ কথা ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন