এবার বন্দর ছেড়ে বহু দূরে চলে গেছি
যাওয়ার আগে সম্মতি নিলাম না ...বললাম না
আবার দেখা হবে
নিজস্ব জাহাজের পেটে রপ্তানীযোগ্য কোনো পণ্য রাখলাম কিনা জানি না , সময়ের ঘরে এখন অসময়ের ভিড় ...তাই প্রিয় শহরকে সেদিনও মুখোমুখি আলবিদা জানানো হয়নি,
শীতাতপ ঘরে বসে আমার জানলায় এখন দৃশ্যরা
নিজের মত বদলাতে থাকে .....কখনো
তাপাঙ্ক একটু উঠলেই পচে যেতে পারে পুরোনো অধ্যায়গুলো তাই খোলস থেকে বেরোই না বহুকাল ।
আচ্ছা তুমি এখনও যুবতীর স্তন, জঙ্ঘা, নিতম্ব, নির্লোম উরু আর কন্ডোমের প্যাকেট রাখো বুক পকেটের কবিতার খাতায় ? নাকি আমার মত
--পেটিকায় সব লিখে রাখো সব গোপনীয় অভ্যাস ! আর বাইরে ক্রেতাদস্তুর বে-ফিকর জিন্দেগী ।
কেবিনের টেবিলে এক পৃথিবীর জীবন অপেক্ষায় আছে , তোমায় hold করে একবার সে পৃথিবীটা দেখে নেওয়া যাক ,
ভুলচুক থাকলে এখনই বদলে নেওয়া যাবে আসলে জীবন তো এখন easy to return policy তে অভ্যস্ত । আসলে
ব্যবসা বিফলে চলে গেলে বড্ড হেরে যাওয়া হয়
এই হৃদয়ের কারবার বুদ্ধিমত্তায় পরিচালিত হয় সেটা বুঝে নিতে হয় শুরুতেই ।
এখানে নানা রকমেরর রঙিন মন-পসন্দ ভালোবাসার স্টকের বিপুল জোগান,,
আর কয়েক ঘন্টা দূরের বাজার দূরবীন দিয়ে দেখা যাবে ...থামতে হবে নামতে হবে বেচতে হবে ভালোবাসা।
তাই কতদূরে জাহাজ-মাস্তুল আর কত দূর ছাড়লাম নিজের মাটি সে সব মিলিয়ে দেখে নেওয়া দরকার।
আমার দায়িত্ব দরিয়াটুকু পার করে দেওয়া সফল ভাবে........এই লাল লাল রক্তাক্ত কলিজায় রাখা easy to get able ধুক পুক গুলো ।
যা কিছু চালান হয়ে যাচ্ছে সবই মানুষের কর্মফলে ।
যা কিছু রইলো পরে বাকিটুকু সম্বল।
এসব কাজের শেষে এক ফিরিস্তি তোমার সাজানো গল্প শুনবো , যাও অযথা মেয়েদের সময় নিয়ে খেলা করো না ......বরং নাকের ডগায় লাল বলটা ঠিক জায়গায় আছে কিনা এবার সজাগ হও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন