বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১

শনাক্ত



কলা পাতায় কিছু পুড়ে যাওয়া ভাত আর বাজারী 
সোহাগ মেখে মাঝে মাঝে গোগ্রাসে খিদে মিটিয়ে ফেলা অভ্যাস শহরটার ।
 মাছি বসা নষ্ট প্রিয়জনের মুখের আদল ...যেন 
কাকের মাংস কাক রাখছে গুছিয়ে অভাবের দিনের সংকুলানে।
সপ্তমীর ঘষা চাঁদ-- শহরের কোনায় মেয়েটাকে টেনে নিয়ে আসে রোজ রোজ ,

......জলে ডোবা মানুষের ভালোবাসার  দিকে 
মেয়েটা গভীর দৃষ্টিতে চোখ পুঁতে দেয় ।.
  অথচ এখনো  ভাসেনি প্রেমিকের  লাশ, 
হয়তো শুয়ে আছে কাদার গভীরে ,,আরো কিছু দিন   দরকার  যথেষ্ট পচনের জন্যে  ।
আর মেয়েটাও তাই শহরটার বুকে খুঁটি গেড়ে অপেক্ষায় থাকে ,........আসলে 

শনাক্তকরণে যেন দ্বিধাহীন ঐক্যমত্য হয়”
মেয়েটা আর শহরের মাঝে 
--- মাশুল পত্রে  শুধু এইটুকু লেখা ছিল ভীষণ স্পষ্ট ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন