রবিবার, ২৫ জুলাই, ২০২১

শব্দহীন সময়

কখনো কখনো নিজের কাছেই নিজে স্তব্ধ শব্দ হীন হয়ে থাকতে হয় ,, ভেতরের শব্দ গুলো যেন  ডাকবাক্সে বোবা চিঠির মত অসহায় হতে থাকে।

কথপোকথন হলে খুলে নেওয়া যেতে এমন অনেক  সুতোর জট .....অথচ শব্দহীন হতে গিয়ে
ধৈর্য রাখতে গিয়ে ...এ পৃথিবীতে কত মানুষের কত কথা বলা হয়ে ওঠেনি ....
শব্দহীন হতে গিয়ে নিঃশব্দে ঘুন ধরে গেছে কত সংসারের করিকাঠ কিংবা ছই এর আসল খুঁটি ,
শুধুমাত্র শব্দ হীন হতে গিয়ে অপ-মৃত্যু হয়েছে
চরম ভালোবাসার মন ,
শব্দহীন আজ এই শহর,, শব্দহীন তুমি ...আমি ,
আমাদের না হওয়া সংসার ভেসে গেছে শব্দহীন স্রোতে ।
একদিন  আমাদের কাছে শব্দহীন  শব্দরা অদৃশ্য সেতু পথে অবিরাম আসা যাওয়া করতে পারতো দ্বিধা হীন হয়ে ,,
কারা যেন প্রচন্ড ডাকাতিয়া  শব্দে আমার ...তোমার সমস্ত নিঃশব্দের শব্দদের ঠিকানা হীন করে  সমস্ত সহায় সম্বল নিয়ে গেছে।
আমি এখন শব্দহীন হতে হতে  মস্ত বোবা ট্যানেল হয়ে থাকতে ভালোবাসি ....
আর কখনো শব্দের কারবারি দরবার নিয়ে তুমি আমায় খুঁজে পাবে না যেনো ।
আমি নিজের থেকে মুখ ফিরিয়ে নিয়েছি,
গুটিয়ে নিয়েছি সমস্ত অভিযোগের কান্ডারী ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন