শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

পোশাকি আলোচনা

এসো  আজ আমরা পোশাকি আলোচনায় মুখোমুখি বসি,
 আজ আর চার দেয়ালের প্রয়োজন নেই আমাদের মুখোমুখি  আলাপি কথোপকথনের জন্যে ,,,,
এই ঢাকনা খোলা পৃথিবীটা এখন তোমার আমার ক্যাফেটেরিয়া , 
তুমি সাদা কালো কিংবা রঙিন পোশাকে ঢেকে নিও নিজেকে .....আমিও অবরণনের পরতে বসবো এসে , 

 .......অথচ পোশাকি হলে  নাকি আত্মিক হওয়া যায় না ,   ,পোশাকে নাকি ছুঁয়ে ফেলা যায় না অন্তর মহল ...
 আসলে গভীরে ভেবে দেখলে দেখা যায় ,
ভেতর পর্যন্ত পৌঁছতে পারলে গুঁড়িয়ে দিতে  সহজ হয় ভাঙনের সময় ... ...
ভেতর পর্যন্ত পৌঁছতে পারার জন্যে প্রথমে পোশাক টেনে ছিঁড়ে ফেলতে হয় ...,  বারংবার ঠোঁটের উপর উষ্ণতা চেপে কানের  লতিতে  বলতে হয় ...পোশাকের ভেতরটা দখল করার গুপ্ত মন্ত্র ,  
...….নাটকের সংকল্পে  লিখে দিতে হয় ......এসো তুমি আমি  এবার "আমরা" হই ....পোশাকি নয় নগ্ন
হয়ে কবিতায় পথ হাঁটি ।
ভেতর পর্যন্ত পৌঁছাতে গেলে চার দেওয়াল জরুরি ....কারণ চার দেওয়ালে সাক্ষীহীন হত্যা সহজ হয়ে যায় ,
পোশাক না খুললে জানা যায় না আঘাতের জন্যে সবচেয়ে নরম জমিন ঠিক কোন জায়গাটা , ,,,

তবু তোমার পোশাকি হতে মাঝে মধ্যে দারুন ইচ্ছা হয় , 
পোশাকের রঙে দু এর বেশি পা তুলে নেচে ওঠো নিজের পোশাকের ভেতর , ।
আর আমি শামুকের খোলসে গল্প গুছিয়ে নেবো বলে তোমায় কিংবা তোমার মত শ্বাপদ আমন্ত্রণে এই ঢাকনা খোলা ক্যাফেটেরিয়া কিছুটা সময় খরচ করি  ,
তুমি ভেবে নিতে পারো পঞ্চাশের মাইলস্টোন দৌঁড়ে পার করে জিতে গেলে .....আসলে খেলার জন্যে বল টা আমি কিংবা আমার মত পাক্কা খিলারীরা   তোমার কিংবা তোমার মত ......দের  মাঠে নামানোর জন্যে ছুঁড়ে দিই ...।
আসলে হার জিত দাবার গুটি সবই ইশারা বোঝে এই নাটকের পৃথিবীতে ,।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন