বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

খেলা

অন্তর্জালে অজস্র  মিথ্যে কুড়িয়ে রাখে এ শহরের 
একসাথে পথ চলা মানুষ গুলো ...আর  কিছু অহেতুক নালিশ রাখে ঘরের ভেতর সম্পর্ক গুলোর জন্যে  ,
মাটির ভেতর শিকড় বেয়ে অন্য কারো ঘরে সিঁধ কাটতে ভালোবাসে মানুষ গুলো ।
 তাসের ঘরে  বাস্তু সাপ শুয়ে থাকে বিছানা বালিশে তবু নির্লজ্জ্ব হতে দ্বিধা নেই তাদের ।
 । ফেলে আসা চার প্রহরের রেওয়াজ  ভুলতে ভুলতে  হোটেলের রুমে বেঁচে থাকা খুঁজে নেওয়া অভ্যেস এ শহরের ,.
 ঘরের ভেতর  নতুন ঘর ...জানলা কেটেছে সময়
নতুন সূর্যের সন্ধানে,,
.......কি হে বড্ড কঠিন নাকি কথা গুলো নাকি আয়নায় চেনা মুখ মনে হচ্ছে , 
হয় হয় এরকম কত কি না হয় এই আজব পৃথিবীতে ... 
 ,
যেমন  জিরাফ-মনের গভীরে দেবদারু গাছ...বাসা বাঁধে , তেমন কিছু মানুষ আছে যারা 

 ... মৃত্যুর ছায়ার মত কা‌র্ণি‌শে ঝু‌লে থেকে পাপ হয়ে ।
থাক আজ না হয় অসমাপ্ত থাক বেশ কিছু কথা ।
আজ না হয় এ শহরের বৃষ্টির সাথে সময় কাটুক
আজ না হয় আমি আর সে বদলে ফেলি খেলার সঙ্গী ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন