সে সব অসুখ ভগ্নাংশে মৃত্যুর মত দেখতে ,
আর এক জন্মের ভেতর যত অসুখ তত মৃত্যু।
আর সে সব অসুখের শুশ্রূষায় উঠে দাঁড়ানো আরো এক নতুন জন্মের থেকে কম কি ।
সব মৃত্যুর মত সব জন্ম এক জীবনে দেখবে এমন স্বচ্ছ গভীর দেখা চাহনি কজন মানুষের আছে !
মুঠো ভর্তি সময় একদিন সমস্ত যতিচিহ্ন পার করে ছায়া সরণির ওপারে ঠিকানা গড়তে চায় ।
শেষ মুহূর্তে সমস্ত বৃষ্টি থেমে যায় ঠিক নিয়ম করে,, .....
আর শেষ মৃত্যুর সাথে সমস্ত পাপ পূর্নের বোঝাপড়া বাকি রেখে চৌকাঠ পেরিয়ে আর পেছনে ফিরে তাকাতে চাইলেই তাকানো যায় না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন