একটা মুখ খোঁজার চেষ্টা করলাম ,
অথচ সারা শহরে একটাও তোমার আদলে মুখ দেখতে পেলাম না ...সারাটা শহর শুধু রঙিন বিঞ্জাপনের ভিড় ...
ক্লান্ত মুখে রং করা নাকের ওপর পিংপং রাখা ছবির শোরগোল,
কান ফেঁটে যাওয়া শব্দের মাঝে কোথাও তোমার গলার স্বর খুঁজে পেলাম না , সারাটা শহর বাজারী বিঞ্জাপনের চিৎকার ,
এ শহরে আর একটাও অপেক্ষার চোখ এখন দেখতে পাইনা ....সমস্ত চোখ এখন কিনে ফেলেছে
রঙিন বিঞ্জাপনের মালিকানা যাদের আছে ।
এ শহরে আমার বলতে আর কোনো অধিকার আর বকেয়া নেই ....
এ শহর এখন বিঞ্জাপনের শহর ......বিকিকিনির
শহর ,
এ শহর আমার একটা সামান্য তুমি কে আগলে রাখতে পারেনি ....পারেনি আমার ব্যক্তিগত কে
বুকের মাঝে রাখতে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন