মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

নিজস্বতা


কান্নার ঋণে থৈ থৈ  স্নানঘর... 
ঘষা  কাচে রঙ বদলায় না তেমন । 
 গ্রহণপথ আমার ভারতবর্ষ হাঁটছে দীর্ঘ মহাকালের পথে। 
 আমার মত মানুষ এর তাই সমস্ত অভিমান  মুছে ফেলতে হয় দ্রুত বেগে ... নিঃশব্দ কুড়িয়ে নেওয়া  অক্ষরে লেখা থাকে এমন অনেক চিরকুট যা নিজেও দ্বিতীয় বার পড়তে ইচ্ছে হয় না । 
ভ্রম কালের  ডাকে  এই জন্ম কিছু কালো দাগ থেকে যায় ,,
 ভ্রূণ ও আঁধার...  সবই কোলাজে ঝুলছে তিন প্রহর   ধরে ,
.....নাদের আলী আর কখনোই পদ্মের ওপর সাপের খেলা দেখতে নিয়ে যাবে না ।
জানলা খোলা  রেখে মুক্তি দিয়ে দিই তাই সেসব দিন যাদের সাথে আজকের কোনো মিল একেবারেই নেই ,,

একা মানুষের  বড় আমীর হয় ....একথা বুঝতে বহু ঋতু দুঃখবিলাসে কাটানো হয়ে গেছে ।
 আজ সংশোয়হীন বেলার ভেতর হাঁটতে পারি নিজের শিরদাঁড়া সোজা রেখে , কখনো মনে হয় না
কোনো সম্বল প্রয়োজন , 
উপোষের দিন গুলো এখন কৈফিয়ত বিহীন নিজের মত থাকতে পারে , মানুষ কেন যে নিজস্ব বর্ন মন্ত্রে দীক্ষিত হতে এত দেরি করে ফেলে জানি না ।
আসলে আর কিছু জানার তেমন গ্রাহ্যতা থাকে না 
যখন শুদ্ধ আর কোমল স্বর সহবাসে থাকে নিজের ভেতর ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন