বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

ধ্রুবতারার চিঠি

আমার জন্য কোনোদিন কেউ এত কাঁদেনি জানো... হয়ত আমার যোগ্যতা ছিল না তাই...
তোমায় দেখে লোভ হয় মনে হয় বলি ....পারো না আমায় একবার আকুল হয়ে ভালোবাসা দিতে ?
তোমার কান্না... তোমার ভেঙে পড়া দেখে মনে হয়... এমন করে উজাড় করে কজন পারে ভালোবাসতে ....কজন পারে নিজেকে নিংড়ে দিতে ভালোবাসার মানুষটার  কাছে ..

তুমি সফল আর নির্ভেজাল মনের মানুষ... তাই একজন অপদার্থ তার আখের গুছিয়ে নিতে পারল... তুমি কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছো ঠিকই... কিছু কষ্টও তার সাথে সঞ্চিত... কিন্তু হেরে যাওয়া মানুষ তুমি নও...।

প্রথমত তুমি স্বাভাবিক জীবনে ফিরে এসো... প্রতিদিনের কাজের চাপ ব্যস্ততা... এসব enjoy কর... একজন মৃত মানুষের কথা ভেবো না... মৃত জিনিস বেশিদিন সাথে রাখা যায় না। পচা দুর্গন্ধ হয়। যা হয়েছে তা যদি না হ'ত তাহলে অনেক বড় বিপদ ঘটত একদিন।

জীবনে এমন ধাক্কারও প্রয়োজন আছে... shake the bottle of pure life...
বোতল না নাড়ালে বুঝবে কি করে তার নীচে কতোটা চিনি পড়ে আছে...

অপমান ভুলতে পারছ না... আমি জানি... সময় আসুক এর জবাব পেয়ে যাবে। 
ইতি ....... শেষ ধ্রুবতারা,


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন