নিজেকে টুকরো টুকরো করে যখন দেখতে ইচ্ছা হয় ,
যখন গুঁড়ো গুঁড়ো কাঁচের মধ্যে নিজের প্রতিবিম্ব বলে কিছু দেখতে পাই না ,
আসলে নিজেকে ভাঙতে চাওয়ারই প্রয়াসের ভেতর কি এক নতুন জন্ম অপেক্ষা করে বুঝতে পারি ।
ক্যানভাসে শুরু হয় মৃদু প্রসবের আনন্দ যন্ত্রনা ,
....হারিয়েছি যত কিছু ঘর খুলে দেখি জমেছে তার চেয়ে বহুগুণ ,
হাসি মুখে ভাঙা ঘরে মাটি লেপে রাত ভোর অপেক্ষা করি,,
আবার... আবার পক্ষ কালে চাঁদকে আমার ঘরে একবার ফিরতেই হবে ......ফিরতেই হবে ।
সবাই যখন সম্বল ছাদের নিচে এলিডি তে মালাত
আমিই শুধু ভাঙা চালের ঘরে একটা চাঁদ খুঁজি রোজ অপেক্ষাকে অপেক্ষা শিখিয়ে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন