একই ব্যথার পুনরাবৃত্তি বুনতে বুনতে রাত দিন সন্ধ্যে পেরিয়ে যাচ্ছি তবু বুনন ফুরোচ্ছে কই ,
পুরোনো স্মৃতি থেকে ডানদিক বাঁদিক যেভাবেই পথ কেটে যাই সেই বন্ধ দরজার কাছে এসে
দাঁড়াই ,,,
মাঝে মাঝে মনে হয় এ দেহ যদি কাঠের হত ভাসিয়ে দিতাম অজয়ের দীর্ঘ স্রোতে ,
এমন অকথ্য জীবন রেশমের গুটি হয়ে পচতে পচতে গুমোট ধরে যায় নিস্তার খুঁজি আঙুলের ফাঁকে ।
আর তখনই মনে হয় এ দেহ যদি কাঠের হত আগুনে গিয়ে দাঁড়াতাম , কেন যে নিজের ভেতর খুঁড়ছি! কেন যে দীর্ঘতম রাত গুলো আমার উত্তরের বারান্দায় এসে চরকায় ব্যথার সুতো কাটে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন