মত্ত রয়ে গেছো ,
সেদিন স্পষ্ট টের পেলাম তোমার যে স্পর্শে আমি পূর্ন নারী হয়ে উঠেছিলাম,
এখন দ্বিতীয় কিংবা তৃতীয় বিলাসী মৈথুনে তুমি সেটুকু রাখো দ্বিধা হীন হয়ে ,
কখনো কোনো মধ্যরাতের সম্পর্কে তোমায় পাবনা বলে এ শহরে বসন্তের বৃন্তে পলাশ ফুঁটে ওঠেনি তেমনটা কিন্তু নয় ,
আসলে এ এক মাধুকরি খেলার নেশা তুমি বুঝবে না গোঁসাই তুমি বুঝবে না ,
আসলে আমি অসহায় হলে তোমার ভালোবাসা নিষ্ঠুরতায় নিদারুন পূর্ণতা পায় তাই না গোঁসাই ?
তাই তো জাহ্নবী ছুঁয়ে দেখার নাম করে কি সহজে ছুঁড়ে দিয়ে যাও আমার প্রতি তোমার সমস্ত বৈরাগ্য।
অথচ তোমায় বোঝাতে পারলাম কই... গোঁসাই
শুধুমাত্র তোমার মূল্যবান স্পর্শকে মহার্ঘ করার জন্যেই তোমাকে রাই এর প্রয়োজন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন