তোমাকে ঋষি কিংবা ঈশ্বর ভেবে......
দুহাত পেতে বলেছি, দাও আশ্রয় দাও প্রেম
ঢলে গেছে পড়ন্ত সূর্য গোধূলীর আলো আধারীতে নীচত্ব তুমি গোপন করেছিলে বৈরাগ্যে নামের ভেক আবরণে ।
এখন খোলা মঞ্চ, যুদ্ধের মাঠ প্রতিপক্ষহীন ।
ক্ষমতায় কেবল স্বেচ্ছাচারে মোহময় হাতছানি।
পুষে রাখ আয়োজনএর পাশে–অনায়াসে যাতে
এক বচন বাস করে সহবাসে ।
সেই কেবল বহুবচনে ঢেলে দিচ্ছে কবিতায় প্রশংসায়।
শত্রু ভেবে ব্রাত্য রেখেছ যাদের তারা কখনো ক্ষতি ভাবেনি স্বপ্নে,
আজ আকাশের সীমানায় তাদের শপথ
ফুল হয়ে ফুটে আছে কাঁটার বেড়ায় .
আর জোকার গুলো রং মুছে দাঁড়াক তোমার সামনে এসে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন