মনের নিঃস্ব হওয়ার অভাবে কি প্রেম পাওয়া যায় ,
তবু ভোরের হওয়ায় খানিকটা শীত আমায় জড়িয়ে থাকে , তেমন কি তোমারও হয় মাঝে মাঝে ?
নাকি আমার জানলার পাশেই হিমেল হওয়ার অপেক্ষা কেবল কারসাজি ....
তারপর একফালি হওয়া মাথার চুলে বিলি কেটে বলে তোমার কি আমাকে দেখলে কাঁপুনি ধরে শরীরে? নাকি কাছে আসার বাহানায় মিথ্যে বাহাদুরী এসব ।
তারও পরে টুকরো রোদ্দুরের চুমু ছুঁইয়ে তুমি চলে যাও ,কার কাছে ?
ভাবছো এসব প্রেমের নাম ,
আর যাইহোক ছবি বিনিময়ে আমার মুখ দেখে
তুমি খানিকটা প্রেমিকা কিংবা প্রেমিক হওয়ায় চেষ্টায়1 বলতেই পারো আহারে বাবু মুখটা শুকিয়ে গেছে একটু জড়িয়ে আদর করে দিই ...এসব
শুনলে আমার কেমন শীত শীত পায় , তোমার ও কি একই রকম শীত পাওয়া শিউরে ওঠা অভ্যেস ।
আমার আরো কিছু অভ্যাস আছে সকাল সকাল মাটির কলসী চুঁইয়ে পড়া সোহাগে বিলিয়ে সুপ্রভাত , আরো অনেক অনেক অভ্যাস
ইন বক্স জুড়ে স্মৃতির মত ,
ভোরের হওয়ায় শীত বাড়লেই আমিও কেমন কুঁকড়ে যাই অতীতে ,
এসব প্রেম নয় অভ্যাস ....যেমন কাঁপুনি দিলেই জড়িয়ে ধরা , যেমন স্নান ঘরে মৈথুন ,যেমন
ভালো বন্ধু হতে চাই বলে সিঁধ কেটে ইনবক্স কিংবা whatsapp এ ব্যস্ত রাখা ।
অথচ আমার আবার একটা সেন্স ছয় পেরিয়ে
সক্রিয় হয় , আর সুড়সুড়ি দেওয়া শরীর গুলোয়
আটকে থাকা চেহারা গুলো দেখলেই পাকড়ে ফেলি ,
তাই গলা আর পথ দুটোতেই কেমন কাঁটা হয়ে বিধতে থাকি ।
কারা জেনে নিঃস্ব হওয়ার ভয়ে সামলে থাকে তখন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন