কথা ছিলো স্বচ্ছ স্পর্শ আর সবুজ বেঁচে থাকবো একদিন ..
চুক্তি পত্র বেওয়ারিশ বাতাস নিয়ে গেছে অনেকদিন...।
রোজ ভোরে আজানের ইশ্বর খোঁজা এখন অনিয়ম ,
আমি দেখি মনের সেদিনের সেই ইচ্ছেটা আমার মত নষ্ট কেউ খারাপ মেয়ের ভূমিকায় এখন।
সময় হলে পথের সফর নামা একদিন কেউ না কেউ দেখতে আসবে ঠিকই। .
সেদিন না-হয় মিলিয়ে দেখবো কতটা অপচয় আর কতটা নষ্ট খেলা এ পৃথিবীর বুক পেতে নিতে পারে,
ভাগ্যের দুয়ারের লক্ষ্মণ রেখা টেনে দিয়ে
প্রিয় ঈশ্বর মূর্তির ঠোঁটে কতোটা হাসি দিতে পারলাম আজ উপহারের স্বরূপে জানি না ,
তবু মুক্তি খোঁজ পাখিটাকে খাঁচা খুলে দিতে পেরেছি .....আসলে পাখি টাকে ভালোবেসেছি
এক দিন তাই দম বন্ধ হতে দেখে দুয়ার আগল
খুলে ভালরাখার কথা রাখলাম।
অন্তর সৌন্দর্য বাড়িয়ে দিতে পারে যারা তারা চিরদিন হেরে যাওয়াকে ভয় পায়নি ....
.
তবু একদিন উত্তর চেয়ে চিঠি পাঠাবে ঈশ্বর এর দফতরে তারা ...!
যে প্রশ্ন অদৃশ্য থেকে গেল সাদা পাতায় নিঃশ্বাস সঞ্চয় করে রাখি রক্ত-মাংসের বোতলে নুনে জরিয়ে রোদ্দুর মাখিয়ে.!
বাতাসের সাথে আসা ঘাসফড়িং এর ঠিকানা হয় না , গোপন জন্মের উৎসব হয় না ,গোপন মৃত্যুর সৎকার হয় না হয়না নিদেন পক্ষে তেরো দিনের শোক , তবু কিছু জন্ম শেষ হয় কিছু মৃত্যুর সাথে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন