চির সবুজ ঘর এই সোনাঝুড়ি তবু সেই দাড়ি ওয়ালা লোকটার ভেতর শূন্যতা হাসে ,
এক একটা একতারার ছিলায় লোকটা গোপন আঁতাত খুঁজে গেল সারাটা জীবন ,
সন্ধি, চুক্তি,বান্ধব রং সবই কুমীরের চরিত্রের মত
ঈর্ষার জাগে সূচ ফুটিয়ে নকশা তোলা এই সোনাঝুড়ির হাঁট ,,
হাসির শেকড়ে যন্ত্রণার মাদুলি নজর কেড়ে নেয় ,
লোকটা ঘর ভাঙা লালনের মত নাগরিক যাপন
থেকে খোয়াইয়ের পারে রূপশালীর অঘ্রানে মজতে চায় .......সাদা পাতায় তীর্থের কাকের উন্মাদ ভেসে ওঠে খানিক টা মৃত্যু কাফেনে ঢাকা জীবন জিইয়ে নেয় জিয়ল মাছের মত, ,
মায়া জড়ানো কণ্ঠে লোকটা সুর মেলায় তোমায় হৃদ মাঝারে রাখবো যেতে দেব না "
তার মোহের পিছু ফিরে চলে যাওয়ায় আলো গুলো ফুরিয়ে যায় , বারংবার নতুন ভোর আসে
লোকটা থিতু হতে পারে না
শেষ দুদিনের ফুলে বন্য গন্ধ মাতাল করে লোকটার সমস্ত খাম্বাজ রাত কে ....আবার দেখা হবে অন্য কোনো ছই এর নিচে ,
মন খারাপ নিয়ে অস্তিনে ফেরা দাড়ি ওয়ালা লোকটার চির সবুজ ঘর তবুও সোনাঝুড়ি ঘরে শূন্যতা হাসে ...উপহাস হয়ে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন